জাইদুল হক
সাচার রিপোর্টের পর এবার ভারতীয় মুসলিমদের প্রকৃত অবস্থার কথা ফের তুলে ধরল কেন্দ্রীয় সরকারে সমীক্ষা সংস্থা এনএসএসও বা ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিস।
গত ১৯ মে কেন্দ্রীয় সরকারের পক্ষে এনএসএসও ‘এডুকেশন ইন ইন্ডিয়া : ২০০৭-২০০৮, পার্টিসিপেশন অ্যান্ড এক্সপেনডিচার’ ['NSSO' Reports on "Education in India, 2007-2008 : Participation and Expenditure"] শীর্ষক এক সমীক্ষা পত্র প্রকাশ করে। তাতে দেখা গেছে ভারতের সংখ্যালঘু মুসলিমরা তপশিলী জাতি ও উপজাতি তথা ওবিসিদের তুলনায় উচ্চবিদ্যালয় ও উচ্চশিক্ষালয়ে খুব কম যায়।
...সম্পূর্ণ
পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের কিভাবে সংরক্ষণ দেওয়া যায় না নিয়ে যেমন বিস্তর আলোচনা চলছে সরকারি মহলে তেমনি সাম্প্রতিক চাকুরি নিয়োগে সরকারের আন্তরিকতা নিয়েও ব্যাপক প্রশ্ন উঠতে পারে। পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক গ্রুপ ডি বিভাগে সাম্প্রতিক কর্মী নিয়োগে আবারও মুসলিমদের নগণ্য নিয়োগের দৃষ্টান্ত সামনে এসেছে। গত ১৬ মার্চ এবং ২৫ ফেব্রুয়ারি রাজ্যের সরকারি দফতরের লোয়ার ডিভিশন কর্মী নিয়োগের যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে মুসলিমদের হার দু শতাংশেরও কম। বিভিন্ন দফতরের লোয়ার ডিভিশন ক্লার্ক নিযোগের যে দুটি তালিকা প্রকাশিত হয়েছে তাতে মোট নিয়োগের সংখ্যা হল ৮৩৪ জন। এর মধ্যে মুসলিম মাত্র ১৬ জন।
...সম্পূর্ণ
আলিয়া বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর ভোকেশনাল স্টাডিস’ ২০১০-২০১১ সেশনের জন্য বেশ কিছু বিষয়ে বৃত্তিমূলক শিক্ষণের ব্যবস্থা করেছে। বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে গাঁটছড়া বেঁধে এই প্রশিক্ষণ কর্মসূচী আগামী জুলাই মাস থেকে চালু হবে বলে এক বিজ্ঞপ্তিতে আলিয়া কর্তৃপক্ষ জানিয়েছে। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফ্তরের অধীন এই প্রকল্পে সুযোগ পাবে শুধু মাত্র সংখ্যালঘু ছাত্রছাত্রীরাই। মূলত কলকাতা ও বিভিন্ন জেলার স্কুল ছুট ছাত্র-ছাত্রীদের কারিগরী ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে চাকুরি ক্ষেত্রে উপযুক্ত করার লক্ষ্যে এই প্রয়াস। এই প্রকল্পের নির্ধারিত ফি-র ৯০ শতাংশ সরকার ও ১০ শতাংশ ছাত্র-ছাত্রীরা বহন করবে। আবেদনপত্র আলিয়া বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাস, ডি-এস ৪১, সল্টলেক, কলকাতা-৯১ ঠিকানায় ১৯ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত বিনা মূল্যে পাওয়া যাবে। এছাড়া জেলা মাইনোরিটি দফতরেও এই ফর্ম পাওয়া যাবে। আলিয়ার ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যাবে
...সম্পূর্ণ